কী কখন কোথায়
আজ জারুলতলায় উদীচীর অনুষ্ঠানবাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংসদের আয়োজনে আজ ১৫ ডিসেম্বর সকাল ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় ‘বিজয়ের ৪০ বছর’ উদ্যাপন করা হবে। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিকথা বলবেন ১০ নম্বর সেক্টরের নৌকমান্ডো বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহেমদ। বিজ্ঞপ্তি।কলাবন্তীর উদ্যোগে শিশুদের চিত্র প্রদর্শনী শুরু আজকলাবন্তী চারু ও সংগীত শিক্ষাকেন্দ্রের উদ্যোগে থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিইআইসি) মিলনায়তনে শিশুদের বার্ষিক চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে আজ বিকেল চারটায়। চলবে ১৭ ডিসেম্বর পর্যন্ত। প্রদর্শনীতে ৪১ জন শিশুশিল্পীর আঁকা ছবি প্রদর্শিত হবে। বিজ্ঞপ্তি।এমডিসির বিক্রয় উৎসবের আজ শেষ দিনমওলানা ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড কোম্পানির (এমডিসি) পক্ষকালব্যাপী ফ্ল্যাট উৎসবের আজ শেষ দিন। মেলায় ইতিমধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ফ্ল্যাট বুকিং দিয়েছেন ক্রেতারা। ফ্ল্যাট মূল্যের ৭০ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা আছে। এমডিসির রাজনগর প্রকল্পের অধীনে নির্মিত ফ্ল্যাট আগামী ২০১৪ সালের জুন মাসের মধ্যে গ্রাহকদের কাছে হস্তান্তর করা হবে। বিজ্ঞপ্তি।ফ্রিডম ফাইটার কাউন্সিলের বিজয় সমাবেশ কালস্বাধীনতার ৪০ বছরপূর্তি উপলক্ষে ফ্রিডম ফাইটার (এফএফ) কাউন্সিলের উদ্যোগে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্মিলন এবং বিজয় সমাবেশ কাল ১৬ ডিসেম্বর। কাজীর দেউড়ি সমাদর সামাজিককেন্দ্রে এই বিজয় সমাবেশ অনুষ্ঠিত হবে। আগ্রহী মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে আজ ১৫ ডিসেম্বর সংগঠনের ওয়াসা কার্যালয়ে এসে নিবন্ধন করার অনুরোধ জানানো হয়েছে। বিস্তারিত ফোনে (০৩১-২৮৬২৪০০) জানা যাবে। বিজ্ঞপ্তি।