কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওহীদুল আলম জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদের সভা কালকবি-শিক্ষাবিদ ওহীদুল আলম জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদের জরুরি সভা কাল শুক্রবার সন্ধ্যা ছয়টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হবে। ২৯ জানুয়ারি নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে মূল অনুষ্ঠান হবে। এতে আগ্রহী ব্যক্তিদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।সমিতির হাটে রক্তদান কর্মসূচি কালআঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউসে মাউজভান্ডারী সমিতির হাট দায়রার উদ্যোগে কাল শুক্রবার সকাল নয়টায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শাহজাদা সৈয়দ সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন শাহ সুফি সৈয়দ হোসাইন।অধ্যক্ষ নীলুফার জহুরের শোকসভা ১৫ জানুয়ারিচট্টগ্রাম একাডেমির উদ্যোগে এনায়েত বাজার মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ নীলুফার জহুরের শোকসভা ১৫ জানুয়ারি বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে। প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠেয় সভায় আগ্রহী ব্যক্তিদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে।বিএসডির বিতর্ক প্রতিযোগিতা ১৫-১৮ জানুয়ারিবাংলাদেশ স্কুল অব ডিবেটের (বিএসডি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের উদ্যোগে ১৫-১৮ জানুয়ারি ক্যাম্পাসে ‘বিএসডি-আরএসআরএম দশম বাংলা ও চতুর্থ ইংরেজি আন্তবিভাগ বিতর্ক প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হবে। এতে থাকবে বাংলা, ইংরেজি, বারোয়ারি ও উন্মুক্ত বিতর্ক। প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের আজকের মধ্যে যোগাযোগ করতে হবে। বিস্তারিত ফোনে (০১৭১৪ ২৪৮৮১৮) জানা যাবে।বিশ্ববিদ্যালয় বন্ধুসভার প্রস্তুতি সভা ১৬ জানুয়ারিচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো বন্ধুসভার শাখা পুনর্গঠন উপলক্ষে ১৬ জানুয়ারি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। ক্যাম্পাসের জারুলতলায় বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠেয় সভায় অংশ নিতে আগ্রহী ব্যক্তিদের নুরুল আবরারের (০১৭২৬ ২০৯০৩৩) সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। আলোকিত প্রতিবেদক