কী কখন কোথায়
সদারঙ্গের উচ্চাঙ্গসংগীত সম্মেলন আজ শুরুথিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামে (টিআইসি) আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে দুই দিনের চতুর্দশ জাতীয় উচ্চাঙ্গসংগীত সম্মেলন। সন্ধ্যা ছয়টায় সদারঙ্গ উচ্চাঙ্গসংগীত পরিষদ আয়োজিত সম্মেলনের উদ্বোধন করবেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। সভাপতিত্ব করবেন বিজ্ঞানী জামাল নজরুল ইসলাম। সন্ধ্যায় শুরু হবে উচ্চাঙ্গসংগীতানুষ্ঠান। সমাপনী দিনে সন্ধ্যা ছয়টায় থাকবে উচ্চাঙ্গসংগীত। ওহীদুল আলম জন্মশতবর্ষ অনুষ্ঠান শনিবারকবি ওহীদুল আলম জন্মশতবর্ষ অনুষ্ঠানমালা ২৯ জানুয়ারি নগরের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। বেলা তিনটায় ‘ওহীদুল আলম—একজন শিক্ষকের প্রতিকৃতি’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ পড়বেন শিক্ষাবিদ আকমল হোসেন। কবি আবুল মোমেনের সভাপতিত্বে সেমিনারে আলোচনা করবেন শিক্ষাবিদ দানীউল হক। বিকেল সাড়ে চারটায় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। সন্ধ্যা সাতটায় থাকবে রক্তকরবীর পরিবেশনা।আজ পান্থজনের বিতর্ক কর্মশালার উদ্বোধনপান্থজনের দুই দিনের বিতর্ক কর্মশালা আজ নগরের জেলা শিল্পকলা একাডেমীতে শুরু হচ্ছে। ‘যুক্তিবাদী সমাজ গড়ো, মাদক ও দুর্নীতিকে “না” বলো’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করবেন পিসিএল ফাউন্ডেশনের চেয়ারম্যান আ জ ম নাছির উদ্দিন। কলকাকলি উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠান ২৯ জানুয়ারিআগ্রাবাদ কলকাকলি উচ্চবিদ্যালয়ের শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন শিল্পপতি আবুল হোসেন। বোধনের সমাবর্তন শনিবার শিল্পকলায়বোধন আবৃত্তি স্কুলের সমাবর্তন অনুষ্ঠান ২৯ জানুয়ারি শনিবার সন্ধ্যা ছয়টায় নগরের জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আলোকিত প্রতিবেদক