কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অদিতি সংগীত নিকেতনের অনুষ্ঠান ২৭ জানুয়ারি থেকেঅদিতি সংগীত নিকেতনের ১০ম বর্ষে পদার্পণ উপলক্ষে ২৭ জানুয়ারি তিন দিনব্যাপী গুণীজন সংবর্ধনা, সম্মাননা, স্মরণিকা প্রকাশসহ নানা অনুষ্ঠানমালা শুরু হচ্ছে। এতে প্রধান অতিথি থাকবেন সমাজবিজ্ঞানী অনুপম সেন। বিজ্ঞপ্তি।২৭ জানুয়ারি সৈয়দ মোহাম্মদ শাহাজাহান চৌধুরীর খোশরোজহজরত মাওলানা শাহসুফি সৈয়দ মোহাম্মদ শাহাজাহান চৌধুরী আল মাইজভাণ্ডারীর খোশরোজ শরিফ ২৭ জানুয়ারি লালখান বাজার দরবার শরিফে অনুষ্ঠিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে খতমে কোরান, মিলাদ, আলোচনা ও তবররক বিতরণ। বিজ্ঞপ্তি।লোকসংস্কৃতি উত্সব ২৯ ও ৩০ জানুয়ারি‘চলো অস্তিত্বের শেকড় যাত্রায়’ আহ্বানে ২৯ ও ৩০ জানুয়ারি ডিসি হিলে অনুষ্ঠিত হবে লোকসংস্কৃতি উত্সব ২০১০। সমাজ সমীক্ষা সংঘের আয়োজনে ২৯ জানুয়ারি সকাল ১০টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে উত্সব শুরু হবে। বিকেল তিনটায় শহীদ মিনার থেকে শুরু হবে শোভাযাত্রা। অনুষ্ঠান উদ্বোধন করবেন জেলা প্রশাসক ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী। উপস্থিত থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান, প্রথম আলোর আবাসিক সম্পাদক আবুল মোমেন। গান করবেন বারী সিদ্দিকী। বিজ্ঞপ্তি।