কী কখন কোথায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শিল্পকলায় প্রমার ‘সোজন বাদিয়ার ঘাট’আজ সন্ধ্যা সাতটায় নগরের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রমা আবৃত্তি সংগঠনের আয়োজনে পল্লিকবি জসীম উদ্দীনের অনবদ্য সৃষ্টি ‘সোজন বাদিয়ার ঘাট’-এর পূর্ণাঙ্গ প্রযোজনা পরিবেশিত হবে। কাল শিল্পকলায় চট্টগ্রাম উত্সবকাল শুক্রবার নগরে শুরু হচ্ছে দুদিনব্যাপী চট্টগ্রাম উত্সব। বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমীর অনিরুদ্ধ মুক্তমঞ্চে উত্সবের উদ্বোধন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ। এতে থাকবে লোকগান, বাদ্য, নৃত্য, উপজাতীয় নাটক, চিত্রকলা-আলোকচিত্র-পুঁথিসাহিত্যের পাণ্ডুলিপি প্রদর্শনী, সেমিনার, লোকশিল্পীদের সম্মাননা ইত্যাদি। সিইউডিএসের কর্মশালা শুরু ১৩ ফেব্রুয়ারিচিটাগাং ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির (সিইউডিএস) মাসব্যাপী বিতর্ক কর্মশালা ১৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে। এতে নাম নিবন্ধন করা যাবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। নিবন্ধনের জন্য বিশ্ববিদ্যালয়ের সংগঠন কার্যালয় বা ফোনে (০১৭১৭ ৪৫৩৩১৯ ও ০১৭১৯ ৯১২৬৯৬) যোগাযোগ করা যাবে। অধ্যাপক মনিরুজ্জামানের সংবর্ধনা ১৫ ফেব্রুয়ারিঅধ্যাপক মনিরুজ্জামানের ৭১তম জন্মদিন উপলক্ষে সংবর্ধনা সভা ১৫ ফেব্রুয়ারি বিকেল চারটায় চট্টগ্রাম প্রেসক্লাবের আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হবে।এতে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবু ইউসুফ। মুখ্য আলোচক থাকবেন ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান। —আলোকিত ডেস্ক