কী কখন কোথায়
আজ প্রমার স্বাধীনতা উত্সবের উদ্বোধনস্বাধীনতার ৩১ বছর পূর্তি উপলক্ষে প্রমা আবৃত্তি সংগঠনের দুদিনব্যাপী স্বাধীনতা উত্সব ও আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধন হবে আজ। ডিসি হিল প্রাঙ্গণে উত্সবের উদ্বোধন করবেন সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক। দুদিনব্যাপী আয়োজনে থাকছে সম্মাননা প্রদান, সুবীর নন্দীর একক সংগীত, আদিবাসী নাচ, আবৃত্তি, সুন্দরবনের জন্য ভোট সংগ্রহ, বইমেলা আর লোক-সংস্কৃতির নানা আয়োজন। ১২ মার্চ সকাল নয়টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আবৃত্তি প্রতিযোগিতা। বাঙলা সম্মিলনের প্রস্তুতি সভা আজচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাঙলা বিভাগের প্রাক্তন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী (বাঙলা সম্মিলন) উপলক্ষে প্রস্তুতি সভা আজ সন্ধ্যে সাতটায় চেরাগিপাহাড় মোড়ের মনিরুজ্জামান ইসলামাবাদী মিলনায়তনে অনুষ্ঠিত হবে। ২০ মার্চ ফয়’স লেকে অনুষ্ঠেয় পুনর্মিলনী অনুষ্ঠানের ব্যাপারে বিস্তারিত আলোচনার জন্য সংশ্লিষ্টদের উপস্থিত থাকতে অনুরোধ জানানো হয়েছে। পিঙ্গলা কালীবাড়ি মন্দির উন্নয়ন পরিষদের অনুষ্ঠান শুরু আজপটিয়ার পিঙ্গলা কালীবাড়ি মন্দির উন্নয়ন পরিষদের দুদিনব্যাপী অনুষ্ঠান শুরু হবে আজ বিকেল পাঁচটায়। প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য আখতারুজ্জামান চৌধুরী। প্রধান বক্তা সংসদ সদস্য শামসুল হক চৌধুরী।আসলাম স্মৃতি ফাউন্ডেশনের চিকিত্সাসেবা কর্মসূচি কাল শুরুআসলাম স্মৃতি ফাউন্ডেশনের দুদিনব্যাপী চিকিত্সাসেবা ও জনকল্যাণমূলক কর্মসূচি শুরু হবে কাল ১২ মার্চ সকাল নয়টায় রাউজানের নোয়াপাড়ার প্রতিষ্ঠান কার্যালয়ে। এতে খতনা ছাড়াও চক্ষু ও দন্তরোগের চিকিত্সা এবং রক্তের গ্রুপ নির্ণয় করা হবে। ১৩ মার্চ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী। আমরা ক’জন মুজিব সেনার সাংস্কৃতিক প্রতিযোগিতা কালজাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আমরা ক’জন মুজিব সেনার উদ্যোগে কাল (১২ মার্চ) সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠেয় প্রতিযোগিতা সম্পর্কে বিস্তারিত ফোনে (০১৮১৯ ০০৯৮৩০, ০১৬৭২ ২৯১৬০৬) জানা যাবে। আলোতিক ডেস্কবর্ণরেখা খেলাঘরের রজতজয়ন্তীর প্রস্তুতি সভাজাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘরের পটিয়া পৌরসভা শাখা বর্ণরেখা খেলাঘর আসরের রজতজয়ন্তী উত্সবের প্রস্তুতি সভা গত ১৯ ফেব্রুয়ারি ওসমান গণি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন রেজাউল কবীর, এবিএম আবু নোমান, অভিজিত্ বড়ুয়া, জোবাইদা গুলশান আরা, ভগিরথ দাশ, সুমিত দাশ প্রমুখ। সভায় নতুন ও পুরোনো সংগঠকদের নিবন্ধনের সিদ্ধান্ত হয়। বিস্তারিত ফোনে (০১৮১৯ ৩১৪৫৬৯, ০১৮১৯ ৮৯৩৫২৮) জানা যাবে। বিজ্ঞপ্তি।