কী করব এ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

নতুন বছর নিয়ে কত কিছু করার পরিকল্পনাই তো থাকে আমাদের। তারকারাও এর বাইরে নন। গেল বছরটা যেমনই হোক না কেন, ২০১৭-এর আগমনেই তাঁরা গুছিয়ে নিয়েছেন তাঁদের নির্দিষ্ট পরিকল্পনা।

রণবীর কাপুর
রণবীর কাপুর

রণবীর কাপুর
রণবীর ঠিক করেছেন বারবার হৃদয়ভগ্ন প্রেমিক কিংবা ‘ওয়েক আপ সিদ–এর মতো কোনো চরিত্রে অভিনয় করবেন না তিনি। তাই নিজে থেকেই যেন সিদ্ধান্তটা নিয়ে নিয়েছেন। ২০১৭ জুড়ে তাঁর পরিকল্পনা থাকবে নিজেকে ভিন্ন চরিত্রে উপস্থাপন করার। তাই হয়তো এ বছরে তাঁকে দেখা যেতে পারে নিত্যনতুন চরিত্রে!

জোবেরা রহমান লিনু
জোবেরা রহমান লিনু

জোবেরা রহমান লিনু
প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু পরিকল্পনা থাকে। সেই পরিকল্পনা অনুযায়ী মানুষ এগিয়ে যায়। ক্রীড়াবিদ জোবেরা রহমান লিনু বলছিলেন তাঁর এ বছরের কিছু পরিকল্পনা নিয়ে। ঢাকা সাইক্লিং স্পোর্টিং ক্লাব নামের একটি ক্লাবের প্রেসিডেন্ট তিনি। নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। তাঁর পরিকল্পনা, ক্লাবটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়া। নিজের ক্রীড়াজীবন নিয়ে অনেক দিন ধরে একটি বই লিখছেন, কিন্তু এখনো শেষ করে উঠতে পারেননি। এ বছর বইটা শেষ করে বইমেলায় প্রকাশের চেষ্টা করবেন তিনি। সুইড বাংলাদেশ নামের একটি অটিস্টিক ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি চান এই প্রতিষ্ঠানের জন্য নতুন কিছু যেন করতে পারেন।

রিয়ানা
রিয়ানা

রিয়ানা
কতভাবেই না মানুষ শেখে। কেউ হোঁচট খেয়ে তো কেউবা অতীতের ভুল থেকে। গায়িকা রিয়ানার ক্ষেত্রেও ঠিক তা-ই। র‍্যাপার ক্রিস ব্রাউন এবং ড্রেকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন উঠেছিল। শুরুর দিকে রিয়ানা বিষয়টি এড়িয়ে চললেও সময়ের সঙ্গে তিনি নিজেই স্বীকার করে নেন। আর এখন আঁটসাঁট বেঁধে প্রতিজ্ঞা করেছেন আর কোনো র‍্যাপারের সঙ্গে সম্পর্ক নয়! হ্যাঁ নতুন বছরে এটাই গায়িকার পরিকল্পনা। রিয়ানার কাছের এক সূত্র জানায়, ‘রিয়ানা আর এ রকম কোনো সম্পর্কে জড়াতে চায় না। নিজের ক্যারিয়ার এবং মনরক্ষায় সে এখন ব্যস্ত।’ রিয়ানার সহজ অভিমত হচ্ছে, ‘র‍্যাপারদের সঙ্গে শুধু কিছু সময় কাটিয়েই আনন্দ পাওয়া যায়। এ ছাড়া এটি কোনো সম্পর্কই না।’

ডোয়েন জনসন
ডোয়েন জনসন

ডোয়েন জনসন

রক নামেই তিনি বেশি পরিচিত। সম্প্রতি বলিউডের প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গেও তাঁকে বেওয়াচ চলচ্চিত্রের এক দৃশ্যে দেখা গেছে। হ্যাঁ, ডোয়েন জনসনের কথাই বলা হচ্ছে। তো ২০১৭ নিয়ে মাচো ম্যান জনসনের আগাম পরিকল্পনাটি কী? খুব সহজ ভাষায় বলতে গেলে তাঁর পরিকল্পনাটি হলো ফ্রেঞ্চ টোস্ট খাওয়া। তাতে আবার থাকতে হবে আপেল পাইয়ের পুরু স্তর। আর জনসন নাকি একাই দীর্ঘ ৮ স্লাইস ফ্রেঞ্চ টোস্ট সাবাড় করে দিতে পারেন। তারই প্রমাণ মিলবে তাঁর ইনস্টাগ্রাম পোস্টে।

কেটি পেরি
কেটি পেরি

কেটি পেরি
বিভিন্ন সাজ-মেকআপ আর গান নিয়ে শুরু থেকেই আলোচনার শীর্ষে কেটি পেরি। তো এই গায়িকার নতুন বছর নিয়ে কী পরিকল্পনা? এই প্রশ্নের উত্তর একবাক্যে জানিয়ে দিলেন কেটি, ‘আমি তেমন কোনো পরিকল্পনাই করি না। আমি মনে করি, নতুন বছরের জন্য আগাম চিন্তা করে লাভ নেই।’ এমনকি এ ধরনের পরিকল্পনা করাটাও নাকি একধরনের মানসিক চাপ! তাই কেটি পেরির ভাষ্য, ‘আমাদের যা ভালো লাগবে আমরা তো তা-ই করব, তাহলে শুধু শুধু কেন এসব জল্পনাকল্পনা!’
কার্দাশিয়ান পরিবার
২০১৬ সালে বিভিন্ন আলোচনার শীর্ষে ছিল কার্দাশিয়ান পরিবার। হয়তো কিম কার্দাশিয়ানকে কোনো ভক্ত অনুসরণ করতে গিয়ে পুলিশের দফারফার শিকার হয়েছেন। কিংবা গায়িকা টেইলর সুইফটের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছেন কিম এবং তাঁর স্বামী ক্যান ওয়েস্ট। তো ২০১৭ নিয়ে এই কার্দাশিয়ান পরিবারের পরিকল্পনাটা এবার জেনে নেওয়া যাক।

কার্দাশিয়ান পরিবার
কার্দাশিয়ান পরিবার

গত বৃহস্পতিবার ক্লোয়ি কার্দাশিয়ান তাঁর নিজস্ব অ্যাপে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ‘এখনই সময় আমার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো পূর্ণ করার। হ্যাঁ, আমি এ বিষয়ে নিশ্চিত যে আমার এই লক্ষ্যগুলো নিছক কোনো পাগলামি নয়।’ সেই সঙ্গে আলোচিত এই তারকা যোগ করেছেন, ‘জীবনকে আসলে দীর্ঘ পথের সঙ্গে তুলনা করা যেতে পারে, কিন্তু কখনোই প্রতিযোগিতা হিসেবে নয়।’
তাঁর ভাষ্যমতে, তিনি এখন অনেকটাই বুঝতে শিখেছেন। কেননা জীবনের নানা প্রতিবন্ধকতা নিজ হাতেই যে সামলাচ্ছেন। আরেক কার্দাশিয়ান সদস্য কোর্টনি তাঁর ওয়ালে কিছু ছবি শেয়ার করেন। ক্রিসমাস ইভে ক্রিস জেনারের বাড়িতে তোলা হয়েছে এই ছবিগুলো। কোর্টনি জানান, ‘আমার পরিবার প্রতিবছরই ক্রিসমাস ইভের আয়োজন করে থাকে। সেই সঙ্গে ক্রিসমাস আমার সবচেয়ে পছন্দের, কেননা এ সময় ছুটি উপভোগ করা যায়। তাই ২০১৭তেও এমন একটি আয়োজনের অপেক্ষা করব। আমি চাই আমার সন্তানেরাও যাতে এমনটাই আনন্দ উপভোগ করতে পারে।’

.
.

জ্যাক এফরন
ডোয়েন জনসনের সঙ্গে বেওয়াচ চলচ্চিত্রের পর্দায় দেখা যাবে তাঁকে। ট্রেইলারে অনেক পরিবর্তনও দেখা গেছে তাঁর মধ্যে। হাইস্কুল মিউজিক্যালের সেই কিশোর জ্যাক এফরন যেন আর আগের মতো নেই। ২৪ বছরের এই যুবকের এখন ধ্যানজ্ঞান বাইসেপ নিয়ে! নিজেকে যেন রকের উত্তরসূরিতে দেখতে চান! তাই তো ২০১৭ জুড়েও থাকছে তাঁর এই পরিকল্পনা। সেই সঙ্গে পরিবারের সঙ্গে সময় কাটানো এবং বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার সাধন করাই তাঁর অন্যতম লক্ষ্য।
গ্রন্থনা: নাদিয়া নাহরিন
সূত্র: হলিউড লাইফ, মুভিপাইলট ডটকম, টুফ্যাব ডটকম