কী চমর‌্যাকার দেখা গেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেকে জ্বালিয়ে আলো দেয় একটা ম্যাচের কাঠি। আগুন জ্বালানো হলে সেই কাঠি ছুড়ে ফেলে দিই আমরা। অথচ রাশিয়ার স্তানিস্লাভ আরিস্তোভ সেই পুড়ে যাওয়া ম্যাচের কাঠি, আগুন আর ধোঁয়া দিয়ে তৈরি করে ফেলেন বিচিত্র সব ছবি। নমুনা দেখুন ছবিতেই। ডেইলি মেইলকার্ডবোর্ড দিয়ে কত বাহারি ভাস্কর্য দাঁড় করানো যায়, তার প্রমাণ রাখলেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের কিল জনসন নামের এক শিল্পী। ক্যামেরা থেকে শুরু করে বেহালা, গিটার, ক্যাসেট, টেপ রেকর্ডারসহ আস্ত একটা শহরের মডেল তিনি গড়েছেন কেবল কার্ডবোর্ড দিয়েই। তাঁর এই ভাস্কর্যগুলোর দাম উঠেছে পাঁচ হাজার পাউন্ডের মতো। ডেইলি মেইল