কী চমৎকার দেখা গেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রন্থনা: মাহফুজ রহমানসাত-সাতটি বছর কেবল পিঁপড়ার পেছনেই লেগে আছেন রুশ আলোকচিত্রী আন্দ্রে পাভলোভ। পিঁপড়ার মডেল বানিয়ে তিনি তৈরি করেছেন রূপকথার জগৎ! ছবির পিঁপড়াগুলো হয়তো মাছ ধরে, নয়তো নামে যুদ্ধক্ষেত্রে; কখনো কখনো দেখা যায় গাড়ি হাঁকায় দূরে কোথাও! ডেইলি মেইল।পাশের ছবিটি কিসের? দেখাই যাচ্ছে, নাশতার টেবিলে সাজিয়ে রাখা হয়েছে নানা পদের খাবার, চামচ, সস, লবণ আর গোলমরিচের পাত্র। আসলে তা গোটাটাই একটা কেক! এমন আজব আজব সব কেক তৈরিতে পটু যুক্তরাজ্যের এসেক্সের ৩৩ বছর বয়সী রাঁধুনি পল। ডেইলি মেইল।