কী চমৎকার দেখা গেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের নাম—মাসাই ক্রিকেট ওয়ারিয়র্স। আধা যাযাবর রাখালেরা এই দলের খেলোয়াড়। কেনিয়ার এই আদিবাসী সম্প্রদায়ের ক্রিকেটাররা লাইকিপিয়া অঞ্চলে ছোট্ট গ্রামটি ছেড়ে পাড়ি জমিয়েছেন মোম্বাসা লিজেন্ডস ক্রিকেট নার্সারিতে। কোমর বেঁধে নেমেছেন অনুশীলনে। আসছে মাসেই দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বসছে লাস্ট ম্যান স্ট্যান্ডিং ২০১২ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। আটটি অপেশাদার ক্রিকেট দল অংশ নেবে এই টি-২০ টুর্নামেন্টে। মাসাই ক্রিকেট ওয়ারিয়র্সের ক্রিকেটার বলছেন, নারী নির্যাতন এবং বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচারণা চালিয়ে অনুকরণীয় মডেল হয়ে উঠতে চান তাঁরা। ডেইলি মেইলচীনের আলোকচিত্রশিল্পী লি উই বরাবরই চমক দিতে ভালোবাসেন। কাজের মধ্য দিয়ে প্রতিনিয়ত নিজেকে নিয়ে যাচ্ছেন বিশেষ এক উচ্চতায়। এবার আক্ষরিক অর্থে নিজেকে বিশেষ এক উচ্চতায় তুললেন লি। প্যারিসের আকাশে তিনি উড়ে গেলেন ক্যামেরা সামনে রেখে। তবে এই উড়ে যাওয়ার জন্য তাঁকে ব্যবহার করতে হয়েছে একাধিক তার। জুতার মধ্যে ধোঁয়া নির্গমনের ব্যবস্থাও রেখেছিলেন লি। ডেইলি মেইলজবর খবরপক্ষীমানবকোনো রকম জেট বা রোটর প্রযুক্তি ব্যবহার না করেই আকাশে উড়ে বেড়ালেন জার্নো স্মিটস! ওলন্দাজ এই প্রকৌশলী পাখির মতো দুটি ডানা ঝাপটে উড়ে গিয়েছিলেন প্রায় ৩০০ ফুট উঁচুতে! জার্নো দাবি করছেন, নিনটেন্ডোর উইই ট্রান্সফারিং মোশন পাখার মোটরে ব্যবহার করেছিলেন। তার ফলে যে মোশন সেন্সর কাজ করেছিল, সেটা দিয়ে তিনি উড়িয়েছিলেন দুই ডানা! এটাকে তিনি অভিহিত করছেন ‘মাংসপেশি প্রশস্তকরণ’ প্রযুক্তি হিসেবে! ইয়াহু নিউজ ও ডেইলি মেইলকাঠবিড়ালি কাঠবিড়ালি, জুস তুমি খাও?—এমন প্রশ্ন করলেন যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের অ্যালিসন ক্যারিক। বাগানের কাঠবিড়ালিদের জন্য খাবার দিতেন অ্যালিসন। একদিন কী মনে করে জুস বানিয়ে দিলেন ছটফটে প্রাণীগুলোর জন্য। ছুঁয়েও দেখল না। বুদ্ধি করে একটা গ্লাসে দিলেন স্ট্র। ব্যস, তখন থেকে কাঠবিড়ালি পান করছে চীনাবাদামের জুস। অরেঞ্জ অনলাইনসবার চেয়ে ছোটমনোপ্লেন‘বেবি বার্ড’ নামেই পরিচয়! পৃথিবীর সবচেয়ে ছোট মনোপ্লেন, মানে একজন মানুষ চালাতে পারে এমন প্লেন। লম্বায় ১১ ফুট। দুই পাখার এ মাথা-ও মাথা দৈর্ঘ্য ছয় ফুট তিন ইঞ্চি। ওজন ১১৪ দশমিক ৩ কেজি। যুক্তরাষ্ট্রের ডোনাল্ড আর স্টিটসের উদ্ভাবক। ঘণ্টায় ১৭৭ কিলোমিটার বেগে ছুটতে পারে এই পুচকে! লংগেস্ট লিস্ট।জবর খবরটাইটানিক বৃত্তান্তআসলে কী হয়েছিল ১৯১২ সালের ১৫ এপ্রিল? কেন অমন সলিল সমাধি বরণ করেছিল টাইটানিক! সাগরজলে ডুবে যাওয়ার পরে কী হাল হয়েছিল ঢাউস জাহাজটির? এসব প্রশ্নের উত্তর ছবিসহ পাওয়া যাবে আগামী মাসে, ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের পাতায়। তার আগেই বেশ কয়েকটি ছবি অনলাইনে প্রকাশ করেছে তারা। এসব ছবি ধারণ করেছে স্বাধীন গবেষণা প্রতিষ্ঠান উডস হোল ওসানোগ্রাফিক ইনস্টিটিউশন। ছবি ধারণের জন্য তারা খাটিয়েছে স্টেট অব দ্য আর্ট প্রযুক্তি। ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন ও ডেইলি মেইলবিশ্বাসে মিলায় বস্তুঅশ্বক্ষুরের জুতাঘোড়ার ক্ষুর দিয়ে জুতা তৈরি করলেন জার্মানির ডিজাইনার আইরিশ শিফারস্টাইন। বার্লিন থেকে মৃত ঘোড়া সংগ্রহ করেন এই ৪৫ বছর বয়সী ভদ্রমহিলা। সংগ্রহ করেন সাপের চামড়া আর ঘুঘুর পালক। এসব দিয়েই মাসখানেক সময় ব্যয় করে এমন আজব জুতা আবিষ্কার! একেক জোড়া জুতার দাম পড়ছে ৩ হাজার ৯০০ পাউন্ড। অরেঞ্জ অনলাইন