কী চমৎকার দেখা গেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নুনচিত্রমোটোই ইয়ামামোটো তখন পড়েন কানাজাওয়া কলেজ অব আর্টে। ১৯৯৬ সালের কথা। সেই সময় তাঁর ছোট বোন মারা যায়, মস্তিষ্কে ক্যানসার ধরা পড়েছিল তার। বছর দুই বাদে সেই বোনের স্মৃতি-স্মরণে লবণ দিয়ে ছবি আঁকতে শুরু করেন এই জাপানি শিল্পী। এত কিছু থাকতে লবণ কেন? কারণ, জাপানে রীতি আছে যে কোনো আচার-অনুষ্ঠানে লবণ ব্যবহারের। ইয়ামামোটো লবণ দিয়ে এঁকেছেন অনেক কিছু, অনেক কিছুর ভেতরে আছে গোটা পৃথিবীটাই। এই শিল্পের প্রদর্শনী চলছে জাপানের কানাজাওয়ার হ্যাকওয়ান ওপেন-এয়ার মিউজিয়ামে। ডেইলি মেইল ও অরেঞ্জ অনলাইন টমের গিটারগান আর সায়েন্স ফিকশন ছবি তাঁর ধ্যান-জ্ঞান। বয়স ৬৪। মুদ্রণব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এখন অখণ্ড অবসর; অবসরে তিনি ব্যস্ত সময় পার করছেন গিটার তৈরিতে। বড় বিচিত্র চেহারার গিটার উদ্ভাবন করেন টম বিংহ্যাম। স্টার ওয়ার্স ছবির পোকা যুক্তরাজ্যের টম। তাই সেই ছবির নানা যন্ত্র-বাহন-অস্ত্রের আদলে তৈরি করেছেন তাঁর গিটারগুলো। কেবল স্টার ওয়ার্সই নয়, টমের গিটার পেয়েছে ক্রিকেট ব্যাট কিংবা টিনের তোরঙ্গের আদল। ডেইলি মেইলগ্রন্থনা: মাহফুজ রহমান