প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষক বাঁদরবাঁদরের চেয়ে ভালো বাঁদরামি আর কে জানে! নিজেদের নতুন বানানো গাড়িটি যে কতটা টেকসই, তা প্রমাণ করতে গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান হুন্দাই তাই তাদের গাড়িটি তুলে দিয়েছে বাঁদরের হাতে। তাও একটা-দুইটা নয়, পুরো একঝাঁক! মার্সিসাইডের নোউজলে সাফারি পার্কের এই বাঁদরগুলোর আবার দর্শনার্থীদের জ্বালাতন করার ব্যাপারে বিশেষ সুখ্যাতি(!) রয়েছে! বাঁদররাও তাই নতুন গাড়িটিকে আঁচড়ে-কামড়ে আপ্যায়ন করেছে যথেষ্ট! তবে এই কঠিন পরীক্ষায় শেষ অবধি মোটামুটি পাস নম্বর পেয়েই উতরে গেছে হুন্দাই। বাঁদররা একসময় ক্লান্ত হয়ে ফিরে গেলেও, অক্ষতই ছিল কোরিয়ান গাড়িটি।—ডেইলি মেইল