প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রন্থনা: মাহফুজ রহমানমুহূর্তের ছবিআলোকচিত্র তো আসলে একটা মুহূর্তই ধরে রাখে। তবে মার্কিন আলোকচিত্রশিল্পী জ্যাক লংয়ের ছবিগুলো আক্ষরিক অর্থে মুহূর্তের সাক্ষী। চোখের পলক ফেলার মধ্যেই শূন্যে ছুড়ে দেওয়া হয় প্রাকৃতিক ও কৃত্রিম রঞ্জক পদার্থ এবং পানির এক মিশ্রণ। শূন্যে ছুড়ে দেওয়া সেই তরলের ছবি জ্যাক ধরে রাখেন উচ্চ ক্ষমতাসম্পন্ন ক্যামেরায়। দেখুন, সেই ছবিগুলোর সঙ্গে কিসের মিল খুঁজে পান। ডেইলি মেইল।রানির জন্য শূন্যেরানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন আরোহণের হীরকজয়ন্তী পালিত হলো ঘটা করে। মর্তে তো ছিলই, আয়োজনের বিস্তৃতি ছিল শূন্যেও। ৫ জুন যুক্তরাজ্যের অভিজ্ঞ স্কাই ডাইভারের একটি দল ছিল সেই শূন্য-উদ্যাপনের কুশলী। সবাই মিলে হাত ধরাধরি করে আকাশে উড়লেন তাঁরা। সম্মান ও শুভেচ্ছা জানালেন রানিকে। এএফপি ও ডেইলি মেইল।