প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুদে ব্যাঙইন্দোনেশিয়ার জাকার্তা থেকে খুদে ব্যাঙটির ছবি তুলেছেন লেসি সেবাস্টিয়ান। দেখতেই পাচ্ছেন, আঙুলের ডগায় (ডানে) বসে আছে ব্যাঙটি। এর দৈর্ঘ্য মোটে আধা ইঞ্চি! ডেইলি মেইলবিশ্বাসে মিলায় বস্তুগরু-হোটেলশিরোনাম দেখে বিভ্রান্ত হবেন না! হোটেলটি দেখতেই কেবল গরুর মতো। ভেতরটা দেখলে তাজ্জব না হয়ে উপায় নেই। বেলজিয়ামের ডারবি শহরে লা ব্যালাডে ডেস জিনোমেস নামের এই বিচিত্র হোটেলটি তৈরি করেছেন স্থপতি ডমিনিক নোয়েল। কী নেই এই হোটেলের ভেতরে! বেডরুম, কিচেন, বাথরুম তো আছেই; আছে একটা পুলও! নোয়েল তাঁর হোটেল ভাড়া রাখছেন এক দিন এক রাত ৫০-১২৫ পাউন্ড। ডেইলি মেইল