প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবজি-প্রাণীসবজি খেতে পছন্দ করেন না ভেনেসা দুয়ালিব। পছন্দ করেন সবজি দিয়ে ছবি আঁকতে। ব্রাজিলের ৩২ বছর বয়সী এই শিল্পী-আলোকচিত্রি ছবি আঁকার মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন সবজিকে। চার বছর ধরে প্রায় ১২০টির মতো ছবি এঁকেছেন ভেনেসা। যেগুলোর মধ্যে আছে আলু দিয়ে বানানো বাচ্চা হাতি। আনারস আর ড্রাগন ফলের মাছ। মিষ্টি আলুর ডাইনোসর কিংবা বেগুনের ডলফিন। ভেনেসা বললেন, ‘আমি আমার চিত্রকর্মে আলোকচিত্র, খাবার আর হাস্যরসের মিশ্রণ করেছি।’ এই ছবিগুলো নিয়ে প্লেইং উইথ ফুড নামের একটি বইও বের করেছেন ভেনেসা। ৫২টি ছবি স্থান পেয়েছে তাতে। ডেইলি মেইল