কী চমৎকার দেখা গেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুদ্বুদের মহাবিশ্বদেখে মনে হবে, হাবল স্পেস টেলিস্কোপ দিয়ে বন্দী করা হয়েছে মহাবৈশ্বিক সব দৃশ্য। আদতে সব কারিকুরি সাবান ফেনার বুদ্বুদের। চিনি ও সাবানের ফেনার মিশ্রণ দিয়ে বুদ্বুদ তৈরি করে ক্যামেরায় ধরে রাখেন আলোকচিত্রী ফ্যাবিয়ান ওয়েফনার। সেই দৃশ্যগুলোতে ফুটে ওঠে অনন্ত নক্ষত্রবীথি! ডেইলি মেইললেগোর রোমরোমের গোড়াপত্তন এক দিনে হয়নি। কিন্তু লেগো দিয়ে খুব অল্প কদিনেই রোমের কলোসিয়াম বানিয়ে ফেললেন রায়ান ম্যাক নাউট। রোমের বিখ্যাত সব ভাস্কর্য তৈরি করতে এই শিল্পী ব্যবহার করেছেন দুই লাখ লেগো! ইউনিভার্সিটি অব সিডনির জন্য এই ভাস্কর্যগুলো তৈরি করেছেন রায়ান। ২০১৩ সাল পর্যন্ত এর প্রদর্শনী চলবে মেলবোর্নে। ডেইলি মেইলগ্রন্থনা: মাহফুজ রহমান