কী চমৎকার দেখা গেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাপ কেকের টাওয়ারকাপ কেক খাওয়ার জিনিস, লিহ ফস্টার নামের তরুণী কাপ কেক দিয়ে শিল্প করেন! লিহ পড়াশোনা করেন নিউইয়র্ক সিটি স্কুল অব ভিজ্যুয়াল আর্টসে। ১৩ হাজার কাপ কেক দিয়ে এই শিল্পী তৈরি করেছেন ১০ ফুট লম্বা একটা টাওয়ার। সেই টাওয়ার শোভা পাচ্ছে লিহ ফস্টারের বাড়ি টেক্সাস এবং নিউইয়র্ক সিটিতে। ডেইলি মেইলউলে বোনা খাবারবেশির ভাগ মানুষই উল দিয়ে বোনেন গরম কাপড়। যুক্তরাজ্যের কেট জেনকিস তৈরি করেন নামজাদা সব ব্র্যান্ডের খাবারদাবার! খাবারদাবারগুলো সত্যিই লোভনীয়। যেগুলোর মধ্যে আছে হেইঞ্জের কেচাপ, ক্যাম্পবেলে টমেটো স্যুপ, কোকাকোলা, হট ডগস থেকে শুরু করে রান্না করা রূপচাঁদা মাছ অবধি। ডেইলি মেইল