কী চমৎকার দেখা গেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তির কারসাজি নয়, ছবির বাচ্চাটি সত্যি সত্যিই সাঁতার কাটছে! দক্ষিণ লন্ডনের ওয়ান্ডসওয়ার্থে ছয় মাস বয়সী বাচ্চাদের জন্য খোলা হয়েছে একটা সাঁতার শেখার ইশকুল। বিশেষজ্ঞদের মতে, মায়ের গর্ভে থাকার ফলে শিশুরা সাঁতারের কলাকৌশল শিখে ফেলে প্রাকৃতিকভাবেই। তাই এত অল্প বয়সে তাদের জলে ফেলে দিলে ভয়ের কিছু নেই; বরং সাঁতার জানা বাচ্চারা সাঁতার না-জানা বাচ্চাদের তুলনায় নাকি বেশি বুদ্ধিমান হয়, সুস্বাস্থ্যের অধিকারী তো বটেই। বাবল পিকস ও ডেইলি মেইল