কী চমৎকার দেখা গেল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড়দিনের উপহার নিয়ে সান্তা ক্লজ তো কত শিশুর কাছেই হাজির হন। আর অস্ট্রেলিয়ার এক সান্তা ক্লজ হাজির হলেন খোদ বাঘের ঘরে! কুইন্সল্যান্ড চিড়িয়াখানার সুমাত্রান বাঘ বাশি ও সুনিতার জন্য নিয়ে গেলেন উপহার, ভয়ডর ভুলে। অরেঞ্জ অনলাইনগাছ চুরিঘটনা যুক্তরাজ্যের পশ্চিম ইয়র্কশায়ারের। সেখানকার ৬৫ বছর বয়সী জন ডেকরের একটা নার্সারি আছে। বড়দিন উপলক্ষে ক্রিস্টমাস ট্রি সাজিয়ে রেখেছিলেন তিনি কতগুলো। এক রাতে শব্দ শুনে জেগে উঠে দেখেন, কে বা কারা তাঁর কতগুলো ক্রিস্টমাস ট্রি গায়েব করে দিয়েছে! জানালেন স্থানীয় পুলিশকে। তল্লাশীর একপর্যায়ে রাস্তায় একটা পাইনগাছের পাতা পড়ে থাকতে দেখলেন তাঁরা। তারপর আরেকটা। এভাবে তাঁরা আবিষ্কার করলেন চোরের ঠিকানা। সেখানে গিয়ে ক্রিস্টমাস ট্রিগুলো তো পেলেনই, পাওয়া গেল আস্ত একটা গাঁজার বাগানও। বিচার চলছে ১৭ বছর বয়সী সেই চোরের। অরেঞ্জ অনলাইনজবর খবরব্যয়বহুল শৌচাগারজাপানিদের বিশ্বাস, ঈশ্বর শৌচাগারেও বর্তমান। সেই বিশ্বাস থেকে একটা শৌচাগার তৈরি করেছে দেশটির নামজাদা প্রতিষ্ঠান আইএনএএক্স। অস্ট্রেলিয়ার এক অলংকার নির্মাতা প্রতিষ্ঠানের সহযোগিতা নিয়ে তারা যে শৌচাগারটি তৈরি করেছে, সেটিতে আছে ৭২ হাজার দামি ক্রিস্টাল। ডিসেম্বর মাসজুড়ে সেটি প্রদর্শিত হচ্ছে টোকিওর গিনজা শহরের এক শপিং মলে। সেখানকার পরিচালক কাজুও সুমিমিয়া বললেন, ‘আমরা বিশ্বাস করি, ঈশ্বর শৌচাগারেও থাকেন। তাই আমরা তা পরিষ্কার রাখি সব সময়। আর সেই চিন্তা থেকেই এমন দামি শৌচাগার তৈরি করেছি আমরা।’ বাজারে এটা বিক্রি করা হলে দাম পড়বে ৮২ হাজার পাউন্ডের মতো। ইয়াহু নিউজ ও অরেঞ্জ অনলাইনবিশ্বাসে মিলায় বস্তুকলকব্জার জ্যাক স্প্যারোথাইল্যান্ডের এক শিল্পী পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর ভাস্কর্য গড়েছেন। উপাদান—গাড়ির নষ্ট কলকব্জা! রিপলিস বিলিভ ইট অর নট সবার চেয়ে ছোটবায়ুচালিত টারবাইনবায়ুচালিত টারবাইন বললেই চোখে কী ভাসে? দিগন্ত বিস্তৃত সমভূমি, ইয়া লম্বা থাম, তার মাথায় পাখা। বাতাসে ঘুরছে, উৎপন্ন করছে বিদ্যুৎ। নাইজেলস ইকো নামের একটি প্রতিষ্ঠানের তৈরি ব্লো লাইট নামের এক বায়ুচালিত টারবাইন দেখলে বেশ মজা পাবেন আপনি। দুনিয়ার সবচেয়ে ছোট এ টারবাইনটি সত্যি সত্যিই কাজ করে। পাখা ঘুরিয়ে উৎপন্ন করে বিদ্যুৎ, জ্বলে দুটি এলইডি লাইটও! দাম মোটে ২০ ডলার। লংগেস্ট লিস্ট গ্রন্থনা: মাহফুজ রহমান