কী চমৎকার দেখা গেল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাই, বাক্সটা তো সুন্দর আছে! দাম কত নিল?
রাখেন মিয়া আপনার দাম! এই বাক্সের জন্য কয়টা প্রাণ গেল জানেন!
এই সব দেইখা অর্ণবের গানটা মনে পইড়া গেল, ‘বোকা বাক্সের কোপ পড়েছে, হারিয়ে গেছে গানের খাতা...!’
এই যে ভাই, বাক্সের ভেতরে কিন্তু সিম আছে! আর আপনার সিমগুলা যদি বায়োমেট্রিক পদ্ধতিতে রি-রেজিস্ট্রেশন না করে থাকেন, তাহলে আজই নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টারে...!
বাক্সটার রূপে বিমোহিত হয়ে গেলুম! গুলি যে কার দিকে তাক করুম, বুঝতে পারতাছি না! এ কী হলো আমার!
ওই থাম! চিনস আমারে? আমি হুদা বক্স! বায়নাসূত্রে এই বাক্সের মালিক আমি!
আরে বোকার দল, এই বাক্সে মুমূর্ষু গণতন্ত্র আছে। এরে হাসপাতালে পাঠাও!