কী ভা বে এ ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাক্টর

কৃষিকাজে ব্যবহূত হওয়ার আগে ট্রাক্টর সামরিক সরঞ্জাম হিসেবে ব্যবহূত হতো। ১৭৬৯ সালে ফ্রান্সে প্রথম এই ট্রাক্টর আবিষ্কৃত হয়। সাধারণত সেনাবাহিনীর গোলন্দাজ ইউনিটের উপকরণ হিসেবে এটি কাজে লাগানোর একটা চেষ্টা হয়েছিল। ট্রাক্টর তখন ভারী মর্টার ইত্যাদি টেনে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার কাজে ব্যবহূত হতো। ফরাসি সেনা কর্মকর্তা নিকোলাস কনোট ট্রাক্টরের আবিষ্কারক। কনোটের আবিষ্কৃত ট্রাক্টরের নকশায় ত্রুটি ধরা পড়ায় ওই সময় তাঁকে নতুন করে নকশা করতে বলা হয়। তাঁর প্রথম নকশা ট্রাক্টরের সামনের দিকে এতটাই ভারী উপাদান সন্নিবেশিত হয়েছিল যে তা নিয়ন্ত্রণ করাই কষ্টসাধ্য হয়ে দাঁড়ায়।

পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল