কী মানে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেখছ কিরুম পাল্টে গেছে জামানা—আফনে হালায় পল্টু মিয়ার মামা না?খুব তো দেহি আছেন জামাই আদরে...বাঁইচা গেছেন মুক্তিগুলার পা ধরে,উল্টা এখন বাজান তাদের বারোটা,নেন পতাকা দেইখা সবুজ গাঢ়টা,বিশেষ দিনে টক শো করেন টিভিতে,‘একাত্তরের যোদ্ধা’ লেখেন সিভিতে,স্বদেশপ্রেমের দেখান নানা নমুনা ঠিক আছে আর ওসব কথা কমু না!একটা কথা কন তো দেহি ঈমানে—বিমান-টিকিট কাইটা রাখার কী মানে?