কীটনাশক যখন বাঘনাশক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: জুনায়েদ আজীম চৌধুরী
আঁকা: জুনায়েদ আজীম চৌধুরী

বাচ্চারা, বাঘ সম্পর্কে তোমরা কেউ কিছু জানো?
জি স্যার, বাঘ একটি চতুষ্পদ হিংস্র কীট!

শাবাশ, বাঘের বাচ্চা!
ছিহ্, আপনি এত্ত খারাপ। শেষ পর্যন্ত একটা বিলুপ্তপ্রায়, অসহায় প্রাণীর সঙ্গে তুলনা করলেন!

এই যে হালুম ভায়া, ছোট বলে কিন্তু মোটেও অবজ্ঞা করবেন না। আমাদেরও কীটনাশক দিয়া মারে, আপনারেও।
এ কেমন বিচার!

আঁকা: জুনায়েদ আজীম চৌধুরী
আঁকা: জুনায়েদ আজীম চৌধুরী

আমাদের সময় মাঘ মাসে কী শীত যে পড়ত! ওই যে প্রবাদ আছে না, ‘মাঘের শীত বাঘের গায়েও লাগে।’
ভাই রে, এই প্রবাদ এক্সপায়ার হয়া গেছে অনেক আগেই। সামনের মাঘে গায়ে শীত লাগার মতো বাঘই হয়তো আর থাকবে না।

কী! এক প্যাকেট কীটনাশকের দাম দুই হাজার টাকা?
‘কী’ বলে আঁতকে ওঠার কিছু নাই, ভাই। এইটা সাধারণ কীটনাশক না। জলজ্যান্ত বাঘ মারার জিনিস।

আমার দাদা ছিলেন সেই বীর। একটা বন্দুক দিয়ে দুই-দুইটা জলজ্যান্ত বাঘ শিকার করেছিলেন।
তাইলে আমার বাপে তো বীরের দাদা। এক প্যাকেট কীটনাশক দিয়াই পাঁচটা বাঘ শোয়াইছেন!