কীভাবে এল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

পাচকের সাদা টুপির আদিপর্ব জানতে চোখ ফেরাতে হবে খ্রিষ্টপূর্ব সাত শতকের মাঝামাঝি সময়ে। আসিরীয়া সম্রাজ্যের (বর্তমান ইরাক, সিরিয়া ও তুরস্কের অংশ ছিল) সময় রাজবাড়ির বার্বুচিদের রাজার মতো করে কুঁচানো পাগড়ি পরতে হতো। গ্যাস্ট্রোনমিকাসাময়িকীতে ক্লুনারি ইনিস্টিটিউট অব আমেরিকার প্রকাশিত একটি লেখায় এমন তথ্যই তুলে ধরা হয়েছে।
পাচকের পোশাক নিয়ে আরেকটি গবেষণা বলছে, বাইজেন্টাইন সাম্রাজ্য থেকেই রাঁধুনিদের মাথায় এই টুপি ওঠে। সে সময় দার্শনিক ও শিল্পীরা বর্বরতার শিকার হয়ে শরণার্থী হিসেবে গ্রিসের বিভিন্ন আশ্রমে আশ্রয় নেন। এই শরণার্থীরা নিজেদের খাবার নিজেরাই রান্না করতেন। রান্নার সময় তাঁরা পাচক টুপির মতো পাগড়ি পরতেন।
তবে রাঁধুনিদের আনুষ্ঠানিক পোশাকের দালিলিক প্রমাণ মেলে ১৮২২ সালে প্রকাশিত বইয়ে। রন্ধনপ্রণালি নিয়ে ফরাসি পাচক অ্যান্থনি ক্যারেমের লেখা বইটিকে আধুনিক রন্ধনপ্রাণালির সনদও বলা হয়। এই রন্ধনশিল্পী ১৮২১ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতের জন্য রান্নার কাজ করতেন। এ সময় তিনি শক্ত কাগজ গোল করে প্যাঁচিয়ে সেটার ভেতর ফ্লপি টুপি ব্যবহার করে রান্নাঘরের জন্য মানসম্পন্ন পাগড়ি পরার চল শুরু করেন। আটঁসাঁট কুঁচানো ও পাগড়ির পরিবর্তে টুপিশৈলী পেয়েছে ক্যারেমের হাতেই। ক্যারেমের অবদান সম্পর্কে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের অধ্যাপক প্রিসিলা পারখাস্ট ফার্গুসন বলেন, ‘ক্যারেম গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধন করেছে, তবে চূড়ান্ত জিনিসটি এসেছে আরও পরে।’

নিউ ইয়র্ক টাইমস ও বোস্টন ডটকম অবলম্বনে সজীব মিয়া