কীভাবে এল কংক্রিট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কংক্রিট ব্যবহার করে প্রথম ভবনটি নির্মিত হয়েছিল রোমে, খ্রিষ্টপূর্ব ২০০ শতকে। প্রথম দিকে ব্যাপারটা পরীক্ষা-নিরীক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলেও স্থায়িত্বের কথা চিন্তা করে এর ব্যবহার ধীরে ধীরে বাড়তে থাকে। কংক্রিটের ভবন নির্মাণে রীতিমতো বিপ্লব ঘটে যায় ২০০ খ্রিষ্টাব্দে। এই সময় কেবল দালানই নয়, দালানের দেয়াল, মেঝে, পয়োনিষ্কাষণব্যবস্থা—সবই কংক্রিট দিয়ে তৈরি হতে থাকে। এমনকি ভবনের পানির পাইপও কংক্রিট দিয়ে তৈরির প্রক্রিয়া শুরু হয়।
কংক্রিট-প্রকৌশলে রোমানদের প্রাথমিক আধিপত্যটা সম্ভব হয়েছিল ইতালির সিমেন্টশিল্পের কারণে। তবে কংক্রিটের স্থাপনা তৈরির কৌশল পরবর্তী সময়ে ছড়িয়ে পড়ে পুরো রোমান সাম্রাজ্যেই।
পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে