কীভাবে যাবেন কোথায় থাকবেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা থেকে আসতে হলে কলাবাগান অথবা কমলাপুর থেকে শান্তি পরিবহন, সৌদিয়া, এস আলম, শ্যামলী বা স্টার লাইন পরিবহনে খাগড়াছড়ি নামতে হবে। এরপর দীঘিনালার বাস ধরতে হবে। এখানে রাতটা থেকে পরের দিন সকালে যেতে পারেন তৈদুছড়া। রাতে থাকার জন্য এখানে একটি রেস্টহাউসও আছে। তৈদুছড়া যাওয়ার জন্য প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে একজন গাইড ঠিক করে রাখতে পারলে ভালো হয়। দীঘিনালা থেকে চাপ্পাপাড়া পর্যন্ত গাড়িতে গিয়ে চলতে পারেন তৈদুছড়ার পথে। সময় লাগবে আসা-যাওয়াসহ সব মিলিয়ে পাঁচ ঘণ্টা। তবে ভোরে রওনা দিলে বিকেলের মধ্যে ফেরা সহজ হবে। যাঁরা চট্টগ্রাম থেকে আসবেন, তাঁরা চট্টগ্রামের অক্সিজেন থেকে শান্তি পরিবহনের বাসে দীঘিনালা এসে একই পদ্ধতিতে তৈদুছড়া সফর করতে পারেন।