কীর্তিমানের মুখচ্ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের মুখ আঁঁকেন অপূর্ব কান্তি দাস। সেই মুখের মধ্যে থাকে তাঁর প্রিয় শিল্পী পাবলো পিকাসোর নাম। থাকে পল গগাঁ, মার্ক শাগাল, সালভাদর দালি, জয়নুল আবেদিন, এস এম সুলতান, কামরুল হাসান ও নিতুন কুন্ডুদের মতো দেশি-বিদেশি নামজাদা শিল্পীর নামও। অপূর্ব আরও এঁকেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, রবিশঙ্কর, বব ডিলান, জর্জ হ্যারিসন, সত্যজিৎ রায়, সৈয়দ মুজতবা আলী এবং শামসুর রাহমানের মতো কীর্তিমান মানুষের মুখ। আর এমন ৩৪টি ছবি নিয়ে গত ৩০ সেপ্টেম্বর ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে অপূর্বর প্রথম একক চিত্রপ্রদর্শনী। শিরোনাম—পোর্ট্রেটস: রিডল অব ক্যারেকটারস। ‘মানুষের মুখ এত বিচিত্র! এত প্রহেলিকাময়, বিশেষ করে চোখ। মূলত এই বিষয়টি আকর্ষণ করে বলেই অন্যান্য বিষয়ের চেয়ে মানুষের মুখই বেশি আঁকি আমি।’ বলছিলেন শিল্পী অপূর্ব। তরুণ এই শিল্পীর চিত্রকর্মগুলো প্রদর্শিত হবে আগামী ১৩ অক্টোবর পর্যন্ত। — মাসুদ রহমান