কুইজ প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সান্তাহার বন্ধুসভা ১৫ জানুয়ারি সান্তাহার সরকারি কলেজে মুক্তিযুদ্ধবিষয়ক এক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। এতে ৬০ জন শিক্ষার্থী অংশ নেন। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন তানজীমা, দ্বিতীয় স্থান অধিকার করেন নাদীয়া আর তৃতীয় স্থান অধিকার করেন মুনিরা পারভীন। কুইজ প্রতিযোগিতা পরিচালনা করেন সান্তাহার বন্ধুসভার সভাপতি রবিউল ইসলাম এবং সঙ্গে ছিলেন বন্ধুসভার বন্ধু অভি, রাশেদ, সাইদুল, শুভ, শিউলী, বিপুল, মসতায়িন ও সজল। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সান্তাহার সরকারি কলেজের সহকারী অধ্যাপক মাসুদ রানা। শিক্ষার্থীরা বাল্যবিবাহ রোধ ও ইভ টিজিংবিরোধী একটি শপথবাক্য পাঠ করেন।