প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘কুকুর হইতে সাবধান’ সাধারণত এমন সাবধান বাণীর সঙ্গেই আমরা পরিচিত। তবে যুক্তরাষ্ট্রের জেরি এবং ডন ওয়াটকিনস দম্পতির বাড়ির দরজায় ‘ টার্কি হইতে সাবধান’ লেখা দেখলেও অবাক হবেন না। এমনই একটি টার্কি দিব্যি বেড়ে উঠছে ওয়াটকিনস দম্পতির বাড়িতে, তাও তাঁদের পোষা কুকুর দুটোর সঙ্গে! টার্কিটির নাম রাখা হয়েছে ক্র্যানবেরি। বাড়ির পোষা কুকুর টিল আর উইগনের সঙ্গে ক্র্যানবেরিও সকালে হাঁটতে বের হয়! এমনকি অপরিচিত কাউকে দেখলে কুকুরের মতো ডেকে সতর্ক করতেও চেষ্টা করে! ডেইলি মেইল