প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পোষা কুকুরগুলোকে অদ্ভুত সাজসজ্জা দেওয়ার একটা বাতিক আমেরিকানদের আছে বৈকি। তবে এই কুকুরগুলোর মনিবেরা বোধ হয় একটু বেশিই খেপাটে! নিজেদের পোষা প্রাণীটির লোম ছেঁটেছুটে রং মেখে তাঁরা এমনই রূপ দিয়েছেন, শেষমেশ প্রাণীটা কুকুর না অন্য কিছু, বোঝাই দায় হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে প্রায় ১৯ হাজার মাইল ভ্রমণ করে এই অদ্ভুত সাজসজ্জার কুকুরগুলোর ছবি তুলেছেন আলোকচিত্রি রেন নেদারল্যান্ড। রেন বলেন, ‘অনেকেই আমাকে বলেছেন, কুকুরগুলোর সঙ্গে এমনটা করা অন্যায়। কিন্তু বিশ্বাস করুন, কুকুরের মালিকেরা তাদের আদরের পোষা প্রাণীটিকে একটুও কষ্ট দেয় না। আর কুকুরগুলোও তাদের প্রতি সবার এই আকর্ষণ দেখে বেশ মজা পায়।’ —ডেইলি মেইল