প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়ির বারান্দার সামনের বাগানে ছড়ানো-ছিটানো বিভিন্ন রাসায়নিক পদার্থ মানুষের মূত্রথলির ক্যানসারের জন্য দায়ী। পোষা কুকুর এসব পদার্থ খেয়ে অথবা শ্বাসের সঙ্গে টেনে নিয়ে মানুষের উপকার করে। যুক্তরাষ্ট্রের গবেষকেরা এই নতুন তথ্য জানিয়েছেন। ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে অবস্থিত পারডিউ বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ক্লিনিক্যাল সায়েন্সেস বিভাগের গবেষক ডেবোরা ন্যাপ বলেন, কুকুরের এই উপকারী বৈশিষ্ট্যটির প্রমাণ সংগ্রহ করা হয়েছে। প্রাণীটি গাছপালা থেকে বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক উপাদান সরাসরি শোষণ করে নিতে পারে।এ গবেষণার ওপর একটি প্রতিবেদন সায়েন্স অব দ্য টোটাল এনভায়রনমেন্ট সাময়িকীর আগামী জুলাই সংখ্যায় প্রকাশিত হবে। ডিসকভারি নিউজ।