কুকুরের সামর্থ্য-বিচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষের বিশ্বস্ত সহচর হিসেবে কুকুরের খ্যাতি রয়েছে। ব্যাপারটি বিজ্ঞানীদের কাছে পুরোনো। তবে, নতুন গবেষণায় দেখা যাচ্ছে, কুকুরের উপলব্ধির ক্ষমতা মানুষের পূর্বধারণার চেয়েও বেশি।অ্যানিম্যাল কগনিশন সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, বাতি নেভানো অবস্থায় মানুষের অগোচরে কুকুরের খাবার চুরির সম্ভাবনা চার গুণ বেশি। অর্থাৎ, পরিস্থিতিভেদে গৃহকর্তার প্রতি আচরণ পরিবর্তনের সামর্থ্যও কুকুরের রয়েছে।গৃহকর্তার প্রতি কুকুরের আচরণ পরিবর্তনের ধরন জানতে বিজ্ঞানীরা গবেষণা চালান। যুক্তরাজ্যের পোর্টসমাউথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানী জুলিয়ান কামিনস্কি ওই গবেষণায় নেতৃত্ব দেন। এতে দেখা যায়, বাতি বন্ধ করে দেওয়া হলে কুকুরের অবাধ্য আচরণের সম্ভাবনা বেড়ে যায়। ব্যাপারটা এমন নয় যে বাতি বন্ধ অবস্থায় কুকুর মানুষের উপস্থিতি ভুলে যায়। বরং প্রাণীটি বুঝতে পারে, তার প্রতি মানুষের মনযোগ আছে কি না। মানুষের মনোভাব বা দৃষ্টিভঙ্গিও বুঝতে পারে প্রাণীটি। মানুষ তাদের পোষা কুকুরের অভিব্যক্তি বুঝতে পারে বলে পূর্ববর্তী গবেষণায় বলা হলেও তা ঠিক নয়। কামিনস্কি বলেন, নিজের পোষা প্রাণীটিকে চতুর বা প্রখর অনুভূতিসম্পন্ন ভাবতে মানুষ পছন্দ করে। বিবিসি।