কুতুবজোম মাদ্রাসায় অভিভাবক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীর কুতুবজোম তাজিয়াকাটা সুমাইয়া (রা.) বালিকা মাদ্রাসায় অভিভাবক সমাবেশ ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়। মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক। বিশেষ অতিথি ছিলেন মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক ও কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন। সভাপতিত্ব করেন মাদ্রাসার অধ্যক্ষ মুহাম্মদ জাফরুল্লাহ নুরী।