কুতুবদিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চকরিয়া উপজেলার খুটাখালী কুতুবদিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চলতি বছরের পিএসসি পরীক্ষার্থী ও ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২০ নভেম্বর স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আহমদ রেজা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ব্যবসায়ী বাহাদুল হক, প্রধান শিক্ষক নূর আহমদ আনচারী, সহকারী শিক্ষক মিজানুর রহমান, ইউনিয়ন পরিষদ সদস্য শফিকুর রহমান, বশির আহমদ, শাহিনা আকতার, জোসনা আকতার প্রমুখ। —কক্সবাজার অফিস।