কুতুবদিয়াপাড়া-নোয়াখালীপাড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চকরিয়ার ডুলাহাজরা হায়দারনাশি গ্রামে কুতুবদিয়ার প্রায় ৪০০ পরিবারের তিন হাজার মানুষ বসতি স্থাপন করছেন। তাই এলাকার নামকরণ হয়েছে কুতুবদিয়াপাড়া। লামা-আলীকদমে গড়ে উঠেছে মহেশখালী ও কুতুবদিয়াপাড়া। সেখানে ৫০০ পরিবারের প্রায় পাঁচ হাজার মানুষ বাস করেন। তাঁরা এসেছেন ওই এলাকা থেকে। আছে নোয়াখালীপাড়া। টেকনাফের নিলা এলাকায় ৩৪০ পরিবারের দুই হাজার মানুষ যেখানে বাস করেন সেটির নামও কুতুবদিয়াপাড়া। মহেশখালীর শাপলাপুর ও পানিরছড়া গ্রামে গড়ে ওঠা দুটি কুতুবদিয়াপাড়ায় ৪০০ পরিবারে তিন হাজার, কক্সবাজার শহরের পাহাড়তলীর টেকনাইফ্যাপাড়ায় এক হাজার পরিবারের সাত হাজার মানুষ বাস করেন। এ ছাড়াও রয়েছে লাইট হাউস পাহাড়ের নিচে ফেনী, নোয়াখালী, হাতিয়া, বরিশাল, ভোলা, দৌলতখান, গাইবান্ধাপাড়া। এখানে বাস করেন আরও ১০ হাজারের বেশি উদ্বাস্তু।