কুতুবদিয়ায় বিনা মূল্যে প্রসূতিসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার দুর্গম উপকূলীয় উত্তর ধুরুং ইউনিয়নে প্রসূতি নারীদের বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ১৭ অক্টোবর উত্তর ধুরুং ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে দুই শতাধিক নারী চিকিৎসা নেন। বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্ট এ সেবা দেয়।
বিনা মূল্যে স্বাস্থ্যসেবার এই ক্যাম্প উদ্বোধন করেন উত্তর ধুরুং ইউপি চেয়ারম্যান মো. সিরাজদৌল্লাহ।
চিকিৎসাসেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসক তাসরিনা আক্তার ও এস এম নওশাদ।
চেয়ারম্যান মো. সিরাজদৌল্লাহ বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে থেকে এলাকার নারী ও শিশুরা নানা রোগে আক্রান্ত হচ্ছে।
বিশেষ করে যোগাযোগ বিচ্ছিন্ন এই দুর্গম ইউনিয়নের প্রসূতি নারীরা স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
স্থানীয় কলেজশিক্ষক শফিউল মোর্শেদ চৌধুরী বলেন, উপজেলার দুর্গম উপকূলে এ রকম বিনা মূল্যে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালালে অনেক গরিব নারী উপকৃত হবেন।
কোস্ট ট্রাস্টের সমৃদ্ধি প্রকল্প সমন্বয়কারী মো. ফজলুল হক বলেন, উপজেলার বিভিন্ন স্থানে এ কর্মসূচি সম্প্রসারণের চেষ্টা চলছে।