কুতুবদিয়ায় ১৭৯ গরিব রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের সাগরদ্বীপ উপজেলা কুতুবদিয়ার দুর্গম উপকূলের সুবিধাবঞ্চিত ১৭৯ জন রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। ২৪ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত রোগীদের নাক, কান, গলা ও দন্ত চিকিৎসাসেবা দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক মোহাম্মদ আবুল বশর ও সৈয়দ মোহাম্মদ আবু মুছা। বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের উদ্যোগে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নে আয়োজিত এই চিকিৎসা শিবির উদ্বোধন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজদৌল্লাহ।
তিনি বলেন, উপকূলের দুর্গম ও মঙ্গা এলাকা হিসেবে পরিচিত উত্তর ধুরুং ইউনিয়নের ৬০ শতাংশ জনগণ দারিদ্র্যসীমার িনচে বসবাস করেন। এলাকার লোকজনের পক্ষে কক্সবাজার শহরে গিয়ে চিকিৎসা নেওয়া দুরূহ। কোস্ট ট্রাস্টের এই উদ্যোগ এলাকার অনেকে উপকৃত হয়েছেন।