বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের মধ্যে অন্যতম কুমার বিশ্বজিৎ। সম্প্রতি এই শিল্পীর ত্রিশ বছরের সংগীতজীবনের ৪০টি সেরা গানের চারটি অ্যালবাম এসেছে বাজারে। এবারের সময়ের তারকা—প্রথম ইশকুলসীতাকুণ্ড প্রাইমারি স্কুল।মঞ্চে প্রথম গানচার বছর বয়সে চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট হলে।প্রথম গানের অ্যালবাম১৯৮২ সালে বেস্ট হিটস অব কুমার বিশ্বজিৎ।গানের গুরু আমার প্রথম গানের শিক্ষক তেজেন সেন। এ ছাড়া আরও অনেকে আছেন। যেমন: মান্না দে, কিশোর কুমার।গান গেয়ে প্রথম উপার্জন১৯৭১ সালে শরণার্থী শিবিরে গান গেয়ে পাঁচ টাকা পেয়েছিলাম।ছেলেবেলার মজার ঘটনাছোটবেলায় একবার বন্ধুরা মিলে মুরগি চুরি করেছিলাম পিকনিক করার জন্য। যখন সব তৈরি, দেখি মুরগিরা পালিয়ে গেছে! প্রথম গিটারষষ্ঠ শ্রেণীতে থাকা অবস্থায় গিবসন গিটারই আমার প্রথম গিটার।দেশের বাইরে প্রথম গাইতে যাওয়া১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস।তুমি রোজ বিকেলে আমার বাগানে ফুল নিতে আসতে, কে আসত?(হাসি) আসলে সমগ্র শ্রোতাগোষ্ঠীর কথা চিন্তা করেই এই গান। আমার নিজের কোনো মতামত নয়।সব সময় যে তিনটি জিনিস সঙ্গে থাকে...মুঠোফোন, মানিব্যাগ আর একটি কলম।যখন অবসরছেলে কুমার নিবিঢ়ের সঙ্গে খেলি, আর ইচ্ছা করে হেরে যাই। কারণ, সব সময় ওকে জয়ী দেখতেই ভালো লাগে।গুনগুনিয়ে গাইছি যে গান কিশোর কুমারের আমি নেই ভাবতেই আমার ব্যথায় ব্যথায় মন ভরে যায়।গান ছাড়া অন্য যে কাজে পারদর্শীগান ছাড়া আর কোনো কাজই পারি না।যে স্বপ্নটা প্রায় দেখি (ঘুমের ঘোরে)আমার বাবা, মা, দাদাকে দেখি।বাংলাদেশের যে দিকটি বদলে দিতে চাইএ দেশে সততা ও দেশপ্রেমের অভাব। এই দুটি দিক বদলে দিতে চাই।সাক্ষাৎকার: মোছাব্বের হোসেন