কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজে জমজমাট আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণফোন-প্রথম আলোর উদ্যোগে চট্টগ্রামের সীতাকুেণ্ডর কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজে ইন্টারনেটবিষয়ক আই জেন উৎসব অনুষ্ঠিত হয়েছে। ৯ মে অনুষ্ঠিত এ উৎসবে বিদ্যালয়ের অষ্টম, নবম ও দশম এই তিন শ্রেণির ১০০ ছাত্রী ইন্টারনেটবিষয়ক কুইজ প্রতিযোগিতায় অংশ নেয়। অংশগ্রহণকারীদের থেকে সেরা ১০ জনকে বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয়। তারা আগামী মাসে জেলা পর্যায়ের আই জেন উৎসবে নিজ প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধিত্ব করবে।
উৎসবে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর সীতাকুণ্ড প্রতিনিধি কৃষ্ণ চন্দ্র দাস। এ সময় কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নাছির উদ্দীনও বক্তব্য দেন। অধ্যক্ষ তাঁর বক্তব্যে বলেন, তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য মেধা যাচাইয়ের এ প্রতিযোগিতা বড় সুযোগ তৈরি করেছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শহরের শিক্ষার্থীদের সঙ্গে তাদের তথ্য বিনিময়ের সুযোগ তৈরি হবে। এ জন্য তিনি আয়োজক প্রতিষ্ঠান গ্রামীনফোন ও প্রথম আলোকে ধন্যবাদ জানান।
উৎসবে বিজয়ীরা হলো: দশম শ্রেণির ছাত্রী সনি দাস, শান্তা ইসলাম, ইসরাত জাহান, নিলুফার ইয়াসমিন, শফিকা আক্তার, নবম শ্রেনির হাবিবা আক্তার, রাশেদা আক্তার, সাবরিন আফরিন, অষ্টম শ্রেণির মর্জিনা আক্তার ও সামিরা সাবরিন।
ওই দিন সকালে মিরসরাই উপজেলার আবু তোরাব উচ্চবিদ্যালয় ও ধুমঘাট হাজি চাঁন মিয়া উচ্চবিদ্যালয়েও আই জেন উৎসব অনুষ্ঠিত হয়। ওই দুই প্রতিষ্ঠানেও ১০ জন করে ২০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়। তারাও আগামী মাসে জেলা পর্যায়ে প্রতিযোগিতায় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে প্রতিনিধিত্ব করবে।
সীতাকুণ্ড ও মিরসরাইয়ের তিন শিক্ষাপ্রতিষ্ঠানে আই জেন উৎসব ও কর্মশালা পরিচালনা করেন আই জেন উৎসব-২০১৫ চট্টগ্রাম অঞ্চলের সমন্বয়কারী শিহাব জিসান ও জয়নাল আবেদিন।