কুমিল্লা বার্ড পরিদর্শনে ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে চিটাগাং ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ৬০ জন শিক্ষার্থী ‘লাইভ ইন ফিল্ড এক্সপেরিয়েন্স’ বা মাঠ পর্যায়ের অভিজ্ঞতা অর্জন কার্যক্রমে অংশ নিয়েছে। গ্রামীণ জীবন, অর্থনীতি, বাজার ও জীবনযাত্রা সম্পর্কে ধারণা দিতেই শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে।
১২ দিনব্যাপী এই শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয় কুমিল্লার পল্লি উন্নয়ন অ্যাকাডেমিতে (বার্ড)। এই কার্যক্রম সমন্বয় করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আতিকুর রহমান, মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, এমরান হারুন প্রমুখ।
কার্যক্রমে অতিথি ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)–এর সভাপতি বদিউল আলম মজুমদার। বার্ডের প্রশাসন পরিচালক স্বপন কুমার দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংস্থাটির প্রকল্প পরিচালক এ কে শরীফুল্লাহ এবং বিশেষ অতিথি ছিলেন প্রশিক্ষণ পরিচালক কামরুল আহসান।
সমাপনী অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষা কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি।