কুমিল্লায় রবীন্দ্র নাট্যোৎসবে চট্টগ্রামের চার দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম বিভাগীয় রবীন্দ্র নাট্যোৎসব। ১৬ থেকে ২১ জুন পর্যন্ত ছয় দিনের নাট্যোৎসবে প্রতিদিন বিকেলে রবীন্দ্র সংগীতানুষ্ঠান ও সন্ধ্যায় পরিবেশিত হয় নাটক। এতে সারা দেশের বিভিন্ন নাট্যদলের পাশাপাশি অংশ নেয় চট্টগ্রামের চারটি নাটকের দল। দলগুলো হলো: গণায়ন নাট্যসম্প্রদায়, প্রতিনিধি নাট্যসম্প্রদায়, নান্দিকার ও কক্সবাজার থিয়েটার। চট্টগ্রামের নাটকের দলগুলোর মধ্যে ১৮ জুন নাটক মঞ্চস্থ করে গণায়ন নাট্যসম্প্রদায়। বিশ্বকবির সার্ধশত জন্মবর্ষ উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় মঞ্চে মুক্তধারা নাটকটি প্রদর্শন করে তারা। নাটকের নির্দেশনায় ড. কুন্তল বড়ুয়া ও আলোক পরিকল্পনায় ছিলেন অসীম দাশ। পরের দিন ১৯ জুন মঞ্চায়ন হয় প্রতিনিধি নাট্যসম্প্রদায়ের দুই বিঘা জমি নাটকটি। নির্দেশনায় সুজিত দাশ ও আলোক পরিকল্পনায় ছিলেন শাখাওয়াত শিবলী। উৎসবের পঞ্চম দিনে নান্দিকার তাঁদের ২৭তম প্রযোজনা গোড়ায় গলদ পরিবেশন করে। এই নাটকের নির্দেশনা ও আলোক পরিকল্পনায় ছিলেন আহমেদ ইকবাল হায়দার। শেষ দিন সন্ধ্যায় নাটক যখন বৃত্তের বাইরে মঞ্চস্থ করে কক্সবাজার থিয়েটার। নাটকের নাট্যরূপ ও নির্দেশনায় ছিলেন স্বপন ভট্টাচার্য। কক্সবাজার থিয়েটারের এই পরিবেশনার মাধ্যমে শেষ হয় কুমিল্লার শিল্পকলায় নাট্যজনের মিলনমেলা।