কুষ্টিয়া থেকে পটুয়াখালী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন অনুষদের চতুর্থ বর্ষের একদল শিক্ষার্থী ৭ এপ্রিল শিক্ষাসফরে পটুয়াখালী বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এসেছিলেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন শাহজাহান মণ্ডলের নেতৃত্বে আইন ৩২ জন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে নেমেই বিভিন্ন হল, লাইব্রেরি, একাডেমিক, প্রশাসনিক ভবন, উপাচার্যের বাসভবন (অন্বেষালয়), শহীদ মিনার, মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘জয়বাংলা’, কৃষিকুঞ্জ, কৃষি খামার, সৃজনী বিদ্যানিকেতনসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।শিক্ষাসফরে আসা শিক্ষার্থীরা বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ববিদ্যালয় সম্মেলনকক্ষে পবিপ্রবির উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হয়। সভার শুরুতে পবিপ্রবির বিভিন্ন ডিজিটাল কর্মকাণ্ড মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করেন উপাচার্য সৈয়দ সাখাওয়াত হোসেন। পরে উপাচার্য বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়কে মানসম্পন্ন ও প্রযুক্তিসমৃদ্ধ ডিজিটাল বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আমরা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। সন্ত্রাস ও সেশনজটমুক্ত এ বিশ্ববিদ্যালয়ে গত সাড়ে তিন বছরে একটি ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়নি।’ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলে তিনি আশা প্রকাশ করেন। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন শাহজাহান মণ্ডল পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিজিটাল কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, এ বিশ্ববিদ্যালয় নবীন বিশ্ববিদ্যালয় হলেও এর কর্মকাণ্ড এত ব্যাপক তা আগে জানা ছিল না।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি রেজিস্ট্রার মুহম্মদ শহীদুল্লাহ, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মাহফুজুর রহমান সবুজ, সহকারী রেজিস্ট্রার এমরান হোসেন, শিক্ষক চিন্ময় বেপারি প্রমুখ।শিক্ষাসফরে আসা শিক্ষার্থী এনামুল, মিজু, শম্পা খাতুন, মাকছুদা, শাহনাজ, সাইফুল, সঞ্জয়, শাওন, মুরাদ, রঞ্জু, পারভেজ, রত্না, তন্দ্রা, মাসুরা, জেবুন নাহার, ইমামুল হক, ফারুক, জিম, মেহেদি হাসান, সরোয়ার, রোজিনা তারা জানান, পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন ডিজিটাল কার্যক্রম সম্পর্কে তাঁরা আগে অনেক শুনেছেন, এবার শিক্ষাসফরে এসে বাস্তবে দেখে অভিভূত হয়েছেন।