কুসুমকুমারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামাল খানের কুসুমকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। মুহাম্মদ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ড কাউন্সিলর বিজয় কুমার চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মুহাম্মদ আতাউর রহমান। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাতী সেন।