কুড়কুড়ে মুড়মুড়ে
নতুন বছরের শুভেচ্ছা জানাতে বাতাসা মোয়া তো চাই-ই। দেখে নিন শাহানা পারভীনের দেওয়া রেসিপিগুলোবাতাসাউপকরণ: চিনি ২ কাপ অথবা আখের গুড় ২ কাপ, দুধ ২ টেবিল চামচ, খাবার সোডা আধা চা চামচ, পানি আধা কাপ, বাঁশের ডালা ১টি।প্রণালি: কড়াইতে চিনি অথবা গুড়, পানি একসঙ্গে ফোটাতে দিন। ফুটে উঠলে দুধ দিয়ে ফেনার মতো ময়লা পরিষ্কার করে খাবার সোডা দিন। ঘন ঘন নাড়তে থাকুন। সোডা সিরা হলে গোল চামচের এক চামচ করে বাঁশের ডালায় ফেলে জমতে দিন। ঠান্ডা হলে বাতাসা শক্ত হবে।গুড়ের মুড়ালিউপকরণ: চালের গুঁড়া (আতপ) ২ কাপ, খাবার সোডা আধা চা চামচ, আখের গুড় ৩০০ গ্রাম, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য, পানি আধা কাপ, খাবার রং সামান্য (ইচ্ছা)।প্রণালি: কড়াইয়ে গুড় ও পানি দিয়ে মৃদু আঁচে ফোটাতে হবে। গুড় আঠালো দেখে সিরা নামাতে হবে। চালের গুঁড়া, সোডা, লবণ ও ২ টেবিল চামচ তেল দিয়ে খামির তৈরি করতে হবে। প্রয়োজনমতো পানি দিয়ে শক্ত রুটির মতো বেলে ছুরি দিয়ে কেটে ডুবো তেলে ভেজে সিরায় নাড়াচাড়া করতে হবে। ঠান্ডা হলে মুড়ালি শক্ত হবে।চিঁড়ার মোয়াউপকরণ: চিঁড়া ২৫০ গ্রাম, আখের গুড় ২ কাপ, ভাজা চালের ছাতু ২ টেবিল চামচ, নারকেল কোরা ১ কাপ, তেল ২ টেবিল চামচ।প্রণালি: চিঁড়া তেলে ভেজে নিতে হবে। কড়াইয়ে গুড় দিয়ে তাতে সামান্য পানি দিয়ে জ্বাল দিন। গুড়ে পাক ধরা পর্যন্ত অপেক্ষা করুন। গুড় আঠালো হলে তাতে ভাজা চিঁড়া, নারকেল ও ছাতু দিয়ে নাড়তে থাকুন। গুড় মিশে গেলে নামিয়ে ঠান্ডা হতে দিন। হাত ভিজিয়ে তৈরি করুন মজাদার চিঁড়ার মোয়া।মুড়ালিউপকরণ: ময়দা ২ কাপ, খাবার সোডা আধা চা চামচ, চিনি ২৫০ গ্রাম, লবণ স্বাদমতো, পানি আধা কাপ, তেল ভাজার জন্য।প্রণালি: কড়াইয়ে চিনি ও পানি দিয়ে মৃদু আঁচে ফোটাতে হবে। সিরা আঠালো দেখে নামাতে হবে। ময়দা, সোডা, লবণ ও ২ টেবিল চামচ তেল দিয়ে খামির তৈরি করতে হবে। প্রয়োজনমতো পানি দিয়ে শক্ত রুটির মতো বেলে ছুরি দিয়ে কেটে ডুবো তেলে ভেজে ঘন সিরায় নাড়াচাড়া করতে হবে। ঠান্ডা হলে মুড়ালি শক্ত হবে।মুড়ির মোয়াউপকরণ: মুড়ি ২০০ গ্রাম, খেজুরের গুড় বড় ২ কাপ, আদার রস ২ চা চামচ।প্রণালি: কড়াই চুলায় দিয়ে তাতে গুড় দিন। গুড় ফুটে উঠলে তাতে আদার রস দিন। গুড়ে পাক ধরলে আস্তে আস্তে মুড়ি দিন। নাড়তে থাকুন। গুড় ও মুড়ি মিশে গেলে নামিয়ে সামান্য ঠান্ডা হতে দিন। হাত পানিতে ভিজিয়ে পছন্দমতো সাইজের মোয়া তৈরি করুন ও গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন।নিমকপারাউপকরণ: ময়দা ২ কাপ, কালিজিরা আধা চা চামচ (ইচ্ছা), বেকিং পাউডার সিকি চা চামচ, ঘি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ভাজার জন্য।প্রণালি: প্রথমে ময়দা, ঘি ও লবণ দিয়ে একসঙ্গে ময়ান দিতে হবে। এবার কালিজিরা ও পানি দিয়ে ভালো করে ময়দায় মেশাতে হবে। একটু মোটা রুটি বেলে ছুরি দিয়ে বরফি আকারে কেটে ডুবো তেলে ভাজতে হবে।