কুড়িগ্রামসভার সংবর্ধনা

১৫ জুলাই, শুক্রবার কুড়িগ্রাম বন্ধুসভা এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। বেলা তিনটায় পিটিআই হলরুমে সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও বিভিন্ন সময় দায়িত্ব পালনকারী সদস্যদের এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষক সামিউল হক ও শেরপুর বন্ধুসভার সভাপতি সুইট। শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর প্রতিনিধি সফি খান। মুঠোফোনে শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় পর্ষদের সভাপতি সাইদুজ্জামান রওশন। সংবর্ধনা গ্রহণ করেন আবদুল ওয়াদুদ, আহসান হাবিব, ইউসুফ আলমগীর, মিজান খন্দকার, হাসনা বানু, আকরাম হোসেন, মোখলেছুর রহমান, হাসান উজ-জামান, ওবায়েদুর রহমান, অনিন্দ্য আউয়াল, হামিদ উজ-জামান, আবদুল লতিফ, দৃষ্টি রানী রায়, মাসুদুর রহমান, আবদুল মালেক, মঞ্জুরুল ইসলাম, জিয়াউর রহমান, মজিদুল ইসলাম, তানভির মামুন, শাহানা আক্তার, মৌমিতা জাহান, হাকিমুজ্জামান, সহিদুর রহমান, নাজমুল হোসেন, মো. হান্নান, সুমন, নয়ন সরখেল, শিফাতি ফারুকি ও সিরাতুল জান্নাতি। অনুষ্ঠানে অনিন্দ্য আউয়াল ও সুলতানা কবিতা ও গান পরিবেশন করেন। সবশেষে সভাপতি ওবায়েদুর রহমানের বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় সংবর্ধনা অনুষ্ঠান।