কুড়িগ্রামসভার সাংস্কৃতিক উত্সব

২১ অক্টোবর, কুড়িগ্রাম বন্ধুসভা আয়োজন করে এক সাংস্কৃতিক উৎসবের। বিকেল চারটায় পাবলিক লাইব্রেরিতে জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। বন্ধুসভার সাবেক সভাপতি হাসানুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রবীণ শিক্ষক শাহাবুদ্দিন, প্রথম আলো কুড়িগ্রাম প্রতিনিধি সফি খান, সাবেক সভাপতি মোখলেছুর রহমান ও সাধারণ সম্পাদক দৃষ্টি রানী রায়।
সাবলু, জসিম, হাসনাবানু হাসু ও পায়েল একাত্তরের চিঠি পাঠ করে সেই ভয়াবহ দিনগুলোর কথা স্মরণ করিয়ে দেন। এতে উপস্থিত সবার চোখ ছলছল হয়ে ওঠে। এরপর গান, আবৃত্তি, একক অভিনয়, ম্যাজিক, নৃত্যসহ চলতে থাকে বন্ধুদের নানা পরিবেশনা। দেশাত্মবোধক গান করেন সুলতানা, আবৃত্তি করেন জুয়েল, রেজালিকা আক্তার ও লিজা। নৃত্য পরিবেশন করেন ঊর্মি আক্তার, ইমরান ও সুমাইয়া। বাল্যবিবাহ প্রতিরোধে অভিনয় করেন হাফিস। একক অভিনয় করেন শাহানা, সরখেল ও পাখি। লালনগীতি পরিবেশন করেন রিফাত। আধুনিক গান পরিবেশন করেন আরিফ, রুহান ও অন্তর। লোকগান পরিবেশন করেন মোস্তাফিজার। ম্যাজিক দেখিয়ে সবাইকে মুগ্ধ করে দেন আসিফ। সব শেষে সভাপতি ওবায়েদুর রহমানের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় সাংস্কৃতিক উৎসব।