এই নগরে-দূর গ্রামে
কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি করপোরেশন কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ
কুয়াইশ বুড়িশ্চর শেখ মোহাম্মদ সিটি করপোরেশন বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জয়নাল আবেদীন। সঞ্চালনা করেন জিন্নাত পারভীন ও নুসরাত ফাতিমা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মো. মোখলেছুর রহমান। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন। এতে আরও বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদ সদস্য মো. ইউনুস গণি চৌধুরী, জাফর আহমেদ, কাউন্সিলর মো. হাসান মুরাদ প্রমুখ। এতে আরও উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা নাজিয়া শিরিন। আলোচনা অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। বিজ্ঞপ্তি।