কুয়েটের বিতর্ক উৎ সবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাইল ছোড়াছুড়ি, চেঁচামেচি, চিৎ কার কিংবা ওয়াকআউটের কোনো ঘটনা ছাড়াই সরকারি দলের আনা প্রস্তাব সংসদে গৃহীত হলে কিংবা না হলেও উভয় পক্ষের সাংসদদের টেবিল চাপড়ে স্বাগত জানানো যেন বিরল ঘটনা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অনুষ্ঠিত হওয়া বিতর্ক উৎ সবে অনুষ্ঠিত সংসদীয় মডেলের বিতর্ক প্রতিযোগিতা আমাদের এমনই সুষ্ঠু ধারার সংসদের স্বপ্ন দেখায়।‘অজ্ঞতার অন্ধকারে বন্দী স্বপ্ন, তাকে দিতে হবে নাড়া’্রশীর্ষক স্লোগান সামনে রেখে গত ২৭-২৯ জানুয়ারি কুয়েট ডিবেটিং সোসাইটির (কেডিএস) আয়োজনে উৎ সবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো তিন দিনব্যাপী প্রথম আলো-নগর ডিজাইন দ্বিতীয় কুয়েট ডিবেটিং সোসাইটি (কেডিএস) আন্তবিশ্ববিদ্যালয় বিতর্ক উৎ সব।ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, খুলনাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজসহ দেশের ২৫টি স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষাপ্রতিষ্ঠানের ২৬টি দলের ১০৮ জন বিতার্কিক এই তর্কযুদ্ধে অংশ নেন।ফাইনালে কুয়েটের অনিক মল্লিক, শেখ সাদ ও নাভিদ আনজুমের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইউআইইউর রিয়াদ হোসেন খান, আরিফুল ইসলাম ও মাহবুব শাকিলের দল।অন্যদিকে ইংরেজি বিতর্কের ফাইনালে ইউআইইউকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজিনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ)।বাংলা বিতর্কে ইউআইইউর দলনেতা রিয়াদ হোসেন খান এবং ইংরেজিতে আইবিএর দলনেতা গাওছ মোহাম্মদ শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ার গৌরব অর্জন করেন। ২৯ জানুয়ারি বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের উপাচার্য ও কেডিএসের প্রতিষ্ঠাতা অধ্যাপক মুহাম্মদ আলমগীর।