কুয়েতে ঈদ পুনর্মিলনী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুয়েতে সিলেটের কুলাউড়া প্রবাসীদের সংগঠন কুলাউড়া সমাজকল্যাণ সংস্থা। ১২ আগস্ট মঙ্গলবার রাতে এই সংস্থার উদ্যোগে এক ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। কুয়েত সিটির একটি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে কুলাউড়াবাসীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সংস্থার সভাপতি আওলাদ আলী সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন এজাজুর রহমান, আবুল হাসেম, মইনুল আল ইসলাম, রফিকুল ইসলাম, ফয়সল আহমেদ, আসাদুজ্জামান মোল্লা, আবদুল মালেক, জুনেদ আহমেদ, সুলতান মিয়া, নজরুল ইসলাম ও মো. সালাম প্রমুখ।
সভা পরিচালনা করেন শেখ মিজানুর রহমান। বক্তারা সংগঠনের কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
মঈন উদ্দিন সরকার
কুয়েত সিটি, কুয়েত