কুয়েতে প্রচারিত হচ্ছে বাংলা ভাষায় অনুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সভায় কমিটির সদস্যরা
সভায় কমিটির সদস্যরা

সপ্তাহে সোম, বুধ ও শুক্রবার; এই তিন দিন সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত কুয়েত রেডিওর মিডিয়াম ওয়েভ ও এফএম ব্যান্ডে বাংলা অনুষ্ঠান সম্প্রচারিত হয়। কুয়েত রেডিওতে বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচারের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কাছে প্রয়োজনীয় তথ্য দ্রুততার সঙ্গে পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি তাঁরা কুয়েতের কৃষ্টি, সংস্কৃতি, আচার আচরণ সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করছেন।
বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে কুয়েতের রেডিওতে বাংলা ভাষায় অনুষ্ঠান প্রচারিত হয়। দূতাবাস এ জন্য একটি ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটি গঠন করেছে। বাংলাদেশ দূতাবাসের কন্ফারেন্স রুমে গত ১৭ জুলাই বৃহস্পতিবার এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এই সভায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আস্হাব উদ্দীন সভাপতিত্ব করেন। দূতাবাসের প্রথম সচিব (শ্রম) কে এম আলী রেজা সঞ্চালনায় কুয়েত রেডিওতে বাংলা অনুষ্ঠান সম্প্রচারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভার আলোচন্য বিষয় ছিল কমিটি গঠন, অনুষ্ঠান প্রচারের নীতিমালা, প্রোগ্রামের বিষয় নির্ধারণ, প্রচার ও টেকনিক্যাল কমিটি গঠন এবং অনুষ্ঠান প্রচার সম্পর্কিত অন্যান্য বিষয়াদি।
সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর ও দূতালয় প্রধান এস এম মাহবুবুল আলম, পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির সদস্য জামাল মর্তুজা আলী, আতাউল গনি, লুত্ফর রহমান, মুখাই আলী, ড. এস এম মনিরুজ্জামানসহ কুয়েতে কর্মরত বাংলাদেশি সাংবাদিক দেবাশীষ দাসগুপ্ত, সাদিকা ইয়াসমিন, মো. কামাল হোসেন, সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
মঈন উদ্দিন সরকার
কুয়েত সিটি, কুয়েত
০০৯৬৫ ৯৯২৯৭৮৩০
<[email protected]>